১১৪. যদুর প্রশ্ন

যদুর প্রশ্ন
   নজরুল ইসলাম।

ওরে ভাই যদু
কোথায় খোজ মধু!
মৌচাকে আর মধু নাই এখন
তেতো কথাই মধু।

অনিয়ম দ্যাখ, নিয়ম হল
ভোগের বেলায় জায়েজ,
নিত্য নতুন কর্ম দেখ,
শয়তান-ই আজ হাফেজ।

দ্যাখ তো চেয়ে,চাঁদটা কেমন
ভীষণ লাজে মরে,
ল্যাম্পপোস্ট নাকি চাঁদ হতে চায়
উকিঝুকি মারে।

সত্যি করে বলত দেখি
পাপ করে কয়জনে,
কি বলেন স্যার! বলেন দেখি
মিথ্যা নেই কোন মনে?

রচনাকালঃ০৩/০৩/২০১৮

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)