১৮৬.জয়ের নেশায় ষোল কোটি বাঙলী

জানতাম তুমি জয়ী হবে।
আর তাই তো প্রতিটা বলে বলে মোবাইলের স্ক্রিনে জয়ের নেশায় তাকিয়ে আছি।
ছাপান্ন হাজার বর্গমাইলে তুমি,
আর তোমার বর্গীরা,
যারা চাষ করে খায় তোমার বুক চিরে।
রক্তাক্ত করে ফেলে তোমায়,
তারপরও তুমি ক্ষুদিরাম সাজ।
বাহ! তুমিই প্রেম, তুমিই বিপ্লবী যোদ্ধা।
ষোল কোটি করতালি তোমাকে দিলাম।
এগিয়ে চল দূর্বার গতিতে, ঝড় ঝাপটায় তছনছ করে ছিনিয়ে আনো জয়ের মুকুট।
আর,
মাঝে মাঝে হেরে গিয়ে বিশ্রাম নিও।
ক্লান্ত পথিকের মত দীর্ঘশ্বাসে মুছে দিও সকল ক্লান্ততা।
আবার জেগে উঠো, সিডর হয়ে,
জ্বলে উঠো, দুপুরের সুর্য্য হয়ে,
আলোকিত করে দিও আমার এই বাংলাকে।
এগিয়ে যাও জয়ের নেশায়।
অপেক্ষায় চিরদিন.........

>>>>>#মুহাম্মদ_নজরুল_ইসলাম।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)