১২১. ছোট্ট সোনার গায়

          ছোট্ট সোনার গায়
        মুহাম্মদ নজরুল ইসলাম।

মাঠের পরে মাঠ ছেয়েছে আমার পল্লী গাঁয়
ঐ যে দেখ কৃষক বধু কলসি কাখে যায়।
নদীর উপর জেলেরা গায় ভাটিয়ালী  গান,
মিষ্টি পাখির কলতানে জুড়ায় মন প্রান।
ছোট্ট খুকুর পায়ের নুপুর বাজে ঝুমুর ঝুমুর,
গাছের ডালে বুলবুলিটা খাচ্ছে বসে ডুমুর।
এমন দিনে মনে পড়ে আপনজনের কথা,
মনের ভিতর হৃদয় পুড়ে বাড়ে মনের ব্যাথা।
শেষ বিকালে সূর্য হাসে আগুন ঝরা হাসি,
মনটা ভীষণ উদাস থাকে কারে ভালবাসি।
ঝিঝি ডাকে একটানা রব, ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙ,
পথিক হাটে বোঝা নিয়ে ক্লান্ত ভীষণ ঠ্যাং
হায়রে আমার ছোট্ট গায়ে হরেক রঙের মেলা
খোকা খুকুর জমছে ভীষণ পুতুল বিয়ের খেলা।
নদীর ধারে ছোট্ট কুটির বাশের বেতে ছানি,
দখিন পবন শোনায় আমায় হাজার আশার বানী।

রচকালঃ ১৪/০৩/২০১৮
বিকালঃ ৬.০০টা
স্থানঃ পূর্নমতি জলাশয়ের পাশে নদীর পাড়ে।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)