১১৭. সমাজের কীট

প্রতিদিন প্রতি ক্ষনে বসে বসে ভাবী
কবে পাব কোথা থেকে সুখেরই চাবি।
বাবা ছেলে যুদ্ধ করে ভাইয়ের কথা বাদ
দিন রাত কাটে ঘোরে কাটে না প্রভাত।
সমাজ গেল রসাতলে নাহি কোথাও সুখ
পেশি জোরে করে দখল করে সবই ভোগ।
উচিত কথা বলতে কারো নাহি সৎ সাহস
বলিলেও বলিতে পারে ক্ষনিকেই ব্যাহুশ।
কত দেখি কালা মিয়া ধলা মিয়ার খেলা,
মনুষত্ব্য নেই কারো ক্ষমতারই পালা।
নীতি কথায় বাক্য ছিটায় শুধু ফাউ ফাউ,
ভিতরে ঢুকিলে দেখি অন্তরে তার ঘাও।
মানুষ চোরা মানুষ যদি কর তুমি পুজা
বিকালে দেখিবে তুমি সেই তোমার বোঝা।

১৩/০৩/২০১৮

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)