১১৮. বাবা

                          বাবা
              ন রু ল  লা

ছোট বেলায় তুমি উল্লাসে ছিলে আমার পাশে পাশে,
সাহস দিলে তুমি শক্তি দিলে আজ শুধুই দীর্ঘশ্বাসে।

জয়ের এক নেশায় ছিল তোমার দুটি চোখে,
কষ্ট করে মাথার ঘামে ভাত তুলে দিলে মুখে।

হেসে খেলে বেড়াতাম তখন কষ্ট নাহি জানি,
বড় হয়ে আজ সুতোয় বুনে কষ্টকেই শুধু টানি।

তোমার পাণে তাকালে বাবা হৃদয় আমার পূড়ে,
ঘর হতে দু'পা ফেলিতেই লাঠিতে ভর ধরে।

ছোট্ট দুটি আলতো পায়ে যেতাম যদি কভু দূর,
বাতাসের গতিতে কানে পৌছাইতো তোমার ডাকের সুর।
এখানে সেখানে চোখে চোখে মোরে খুজে নিতে কত,
আজ দেখি বাবা তোমার চোখে বন্ধ রেটিনায় ক্ষত।

এক পা, দু'পা চলতেই তুমি ডাকো বাবা তুমি কোথায়,
বারে বারে তুমি সময় যে জানো মন কাদে মোর ব্যাথায়।

ছোট বেলায় আমি হামাগুড়ি দিয়ে কোলে উঠিলাম কত,
তোমার ঠোটের আলতো স্পর্শ গালে মাখিতাম শত।

আর তো সময় নেই যে তোমার বুকে ব্যাথা অবিরাম,
জানি না কেন, বারে বারে জানি মনে পড়ে তোমারই নাম।

কান্নার চোখে কান্না আসে, কি দিয়ে মুছ পানি,
তুমি যে বাবা আমার কাছে পৃথিবীর সব চেয়ে দামী।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)