৯১. প্রশ্ন ফাস
প্রশ্ন ফাস
নজরুল ইসলাম।
এ পাশ , ও পাশ, থপাস !
হয়েছে প্রশ্ন ফাস!
নির্বোধ জাতি,
নিজেই খেলো নিজের পিছে বাশ।
মন্ত্রী মশাই ভাবছেন বসে,
ছি:! কি বলে এই সব!
তোমরা সবে মিথ্যা বলো
সব কথাই গোজব।
এমন যদি হয় কখনো
নিয়ে এসো প্রমাণ,
ঘোষক হলাম টাকা দিব,
করব সাথে প্রনাম।
ঘরের ইন্দুর বেড়া কাটে
মন্ত্রী নাহি জানে,
পানি যেথায় সেখান থেকেই
চুষিয়ে আসে বানে।
দোষ নাহি ভাই দিচ্ছি কারো
কপালের-ই দোষ,
ঘুমিয়ে থাকি সেটাই ভাল
প্রশ্ন ফাসে বেহুঁশ।
তারপরেও বিনয় করি
ও গো দেশের রাজা,
সব ইদুরকে দাও না ধরে
ইচ্ছে মত সাজা।
Comments
Post a Comment