৯৬. হ্রদয়ে বাংলা
নজরুল ইসলাম।
আমি দেখিনি বায়ান্ন দেখিনি একাত্তর
শুনেছি মাগো রক্তঝরা ইতিহাস,
আমি হ্রদয় সাগরে ডুব দিয়েছি
করেছি জয়ের উল্লাস।
আমি রবি দেখিনি, দেখিনি নজরুল
দেখিনি মুক্ত জীবনানন্দ,
আমি পড়েছি কাব্য, হয়েছি সভ্য
পেয়েছি আনন্দ।
মাগো, তোর ছেলে আজ কৃষ্ণচূড়া,
শিমুল পলাশ সেজে,
চেয়ে দেখ ঐ হাসছে কেমন
জয়ের বাশি বেজে।
মুছিনি মাগো তোমার ছেলের
বুলেট লাগানো দাগ,
রয়ে গেছি আমি উন্মাদ
হ্রদয়ে ভীষন রাগ।
আমি সারথী হব তীব্র বেগে,
পাহারায় থাকব তোর,
ভয় নেই মা,কাদিছিস কেন
হ্রদয়ে বাংলা মোর।
Comments
Post a Comment