স্বপন মাঝির মেয়ে

তোমারে চাহিবার আজও কোন সাধ্য আমার নাই,
মনের অজান্তেই নিয়েছ তুমি হ্রদয় কোণে ঠাই।
পড়শীরা সব কানা গোসায় ভরিছে উঠান পাড়া,
সব শেষেও পেলাম না আজও ভালবাসার সারা।
অভাগী আমি কৃষানী মেয়ে, সহজ-সরল চলা,
বাবুদের ওখানে দুই বেলা কাজ,খাবার একবেলা।
মায়ে ছিল মাঝির মেয়ে, আমি যে নাতনী তার,
স্বপন মাঝি বাস ছিল তার, গোমতী নদীর পাড়।
পরের জমিতে কাজ করিত আমার বাপজানে,
দেখিনি কভু শুনেছি মুখে দেখেনি আপনজনে।
দিনে আনে দিনে খায় আধ পেটে হাসি মুখ,
আসেনি কেউ গুছিয়ে দেবে আমার বুকের দু:খ।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)