১০৮. ঘুষ

ঘুষ
  নজরুল ইসলাম।

এমন একটা জায়গা নাহি
নাই যে কোথাও ঘুষ,
হরহামেশেই কারবার চলে
বলতে গেলেই দোষ।

ফাইল নড়ে না একটুও আজ
দেয় না যদি ভিটামিন,
ঘুষটি দিলে খুনের আসামীও
খুব সহজেই পায় জামিন।

বছর ঘুরে বছর যে যায়
চাকরী পায় না মেধাবী,
ঘুষের চুলায় পুড়ছে সবাই
কাদছে আমার জননী।

বড় স্যারের কুকুরটা আজ
হচ্ছে বড় পাগলা রে,
ইচ্ছে মত খাচ্ছে গিলে
ডাস্টবিনের ঐ ময়লা রে।

রচনাকালঃ২৫/০২/২০১৮
সকালঃ৬ঃ৩০ মিনিট

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)