১০৭. পয়সাওয়ালা

পয়সাওয়ালা
     নজরুল ইসলাম।

নান্টু জন্টু এক সাথে হয়, সকাল দুপুর বিকাল,
ভাল্লাগেনা কিচ্ছু তাদের যেই পড়েছে আকাল।

মধ্য পথে হাটতে গিয়ে গুটলি কুড়ে পায়,
কি আছে সেই গুটলির ভিতর খুলে দেখতে চায়।

নান্টু বলে খোল না জন্টু তর সয় না যে আর,
টাকা পয়সা আছে কিনা দেখনা গুটলির ভিতর।

গুটলি খুলে জন্টু দেখে সোনার মোহর বাহ!
কষ্ট করে লোভ সামলিয়ে আমরা নেব নাহ।

সোনার মালিক যেই মহাজন তাকেই পায় খুজে,
নান্টু জন্টু বলল হেসে মোহর নেন বুঝে।

নয় তো মহৎ সেই মহাজন ধরল চেপে ঘাড়ে,
অপবাদ যে দিল চোরের মামলা দিল করে।

পয়সাওয়ালা পয়সা চিনে নিচ্ছে না খোজ পথিকের,
লাত্তি মারি কপাল চেয়ে মানুষ মারা মানুষের।

রচনাকালঃ২৪/০২/২০১৮
বিকালঃ৫ঃ৪০ মিনিট

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)