আমি হব
আমি হব
নজরুল ইসলাম।
আমি হব এই ভূবনে বীরের সেরা বীর,
ধুলায় মিশাব অত্যাচারী ঐ পাষন্ডের নীড়।
হিংস্র হব তোদের তরে বিষ মিশাব গায়,
জ্বালা ধরাব সারা অঙে শিকল দিব পায়।
রক্ত চুষা জন্তু হব এই জামানার বুকে,
দেখাব খেলা আজব মেলা মারব দু:খে দু:খে।
তোর তামাশা সয় না যে আর, অত্যাচারীর দল,
নিরপরাধকে আর কতকাল দেখাবি তোদের বল।
সাইক্লোন ,ঝড়ে ঝাড়াব তোদের তুচ্ছ করব সব,
বিশ্ব মাঝে দেখাবি কত আর নিরপরাধের শব।
বিবেক তোদের গেছে ক্ষয়ে পচন ধরবে গায়ে,
চেয়ে দেখ ঐ আসছে তেড়ে ধ্বংস সাইক্লোন ধেয়ে।
Comments
Post a Comment