১০০. বসন্তের গান
বসন্তের গান
নজরুল ইসলাম।
গাহি তোমারি গান_
পরাণ আজি বাজিছে দেখ, হ্রদয়ে বীণার টান।
পলকে মোর চঞ্চল দেহ,মিশিবে পাতাল ফেরে,
আসিবে প্রিয়া বাসন্তির হাওয়ায়,ধরিবে বাহুডোরে।
আপন রঙে সাজিবে আজি,বনের কিনারা ছেয়ে,
শিমুল পলাশ রাঙিবে গায়,আলতা পায়ে দিয়ে।
কুহু কেকা মুহু ডাকে, সুরেলা ধরার বুক,
বাসিবে ভাল নতুন করিয়া, লহিবে প্রেমের সুখ।
আপনার সুখে নাচিবে মন,ভাসিবে প্রিয়ার মুখ,
ক্ষনিকের মাঝে ধুলাতে মিটাবে, সাগর সমান দু:খ।
নদী যেথায় ছুটে চলে দেখ সীমাহীন বুক চিরে,
বাসন্তিরা আজি বাসিবে ভাল, ফিরিবে আপণ নীড়ে।
এমন ক্ষনে মানবে মানবে রচিয়া লহিবে প্রেম,
বাজিবে বাশি সদায় হাসি উল্লাসে কালার শ্যাম।
হিংসা -বিদ্বেষ ,ঘৃনা অহংকার, তুচ্ছ হইবে সব-ই,
মানবতার ডাকে ডাকছে দেখ, বাসন্তির প্রেমে কবি।
Comments
Post a Comment