১১০. যানজট

ও ভাই, ঢাকা যেতে কত দূর?
জমজমাজট জ্যাম পড়েছে,
সে তো অনেক বহুদুর।
উন্নয়নের মহাসড়কে কাদছে আমার চোখ
তিন এর রাস্তা নয় ঘন্টা লাগে,
লাল আমার চোখ মুখ।
কথায় চতুর কামে আতুর
শুনেছি সেই কবে,
ডিজিটাল যুগে শুনছি এসে
আস্তে আস্তে হবে।
হঠাৎ যদি ঘোষিত হয় মন্ত্রী আসছে ঐ
দেখবে তখন লাফিয়ে লাফিয়ে
ফুটছে ধানের খই।
মন্ত্রী যদি এসে বলে, সব শালারে ধর
লাঠি চার্জে এক মিনিটেই রাস্তা ফাকা কর,
এক পলকেই রাস্তা ফাকা,
আমরা শুধুই পর।
ভুগছি মোরা আমজনতা, তাদের কিছুই না,
চেচিয়ে বলে খা ঘোলা জল,
জাহান্নামে যা।
রাগে আমি বললাম তখন,
বাহ  ক্ষমতা!    বাহ!

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)