১১১. সৈনিক

সৈনিক
    নজরুল ইসলাম।

আমি  আগন্তুক বলছি,
আমি কাজী নজরুলের বিদ্রোহী বলছি,
আমি টর্নেডো, আমি বঙ্গোপসাগরে উত্তাল জ্বলোছ্বাস, আমি  ভু-কম্পিত ধবংসাত্মক সিডর,
মনের জ্বালা মিঠানো এক প্রতিবাদি সৈনিক বলছি।
আমি নির্বাক চোখে আগামীর ভবিষ্যৎ দেখছি।
আমি বস্তা বন্ধী গলিত শিশুর লাশ,
বুলেটের আঘাতে সন্তান হারা দুঃখিনীর  দীর্ঘশ্বাস।
আমি ঘন কালো অন্ধকারে ঢাকা মেঘলা আকাশ।
স্বাধীন বাংলাদেশে পরাধীনতার এক জলন্ত অগ্নিশিখা।
আমি পচিশে ফেব্রুয়ারী,  বিডি আর বিদ্রোহে বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত হওয়া জাতির বীর সেনানী।
আমি শামসুর রহমানের স্বাধীনতা কবিতার বিপরীত দেয়াল।
অঙ্কুরে নিঃশ্বেষ হওয়া ভালবাসার বীজ,
ঝরে পড়া কলি,
নরপশুদের হাতে ধর্ষিত হওয়া  অকালে বলি।
আমি পাগলীর গর্ভে ধীরে ধীরে বেড়ে উঠা পরিচয়হীন শিশু।
আমি সাগর -রুনির প্রেতাত্মা,
যৌতুকের চাপে নিঃস্ব হওয়া অভাগীর আত্নহত্যা।
আমি তনু, আমি হাহাকার, আমি কান্না, আমি স্বাধীন বাংলায় নিভু নিভু প্রদ্বীপ।
আমি রফিক,সালাম,বরকত এর রাজপথে লেপ্টে থাকা রক্ত।
ত্রিশ লক্ষ শহীদের মুক্তির সংগ্রাম,
মায়ের বোনের সতীত্বের দাম।
অকালে নিঃশ্বেষ হওয়া দুঃখিনী মায়ের স্বপ্ন।
আমি বায়ান্ন,  একাত্তর, আমি তাজা প্রানের গলিত লাশের পচা গন্ধ,
আমি ক্ষুদিরাম বসু, সিরাজদৌলা,শেরে বাংলা, ধীরেন্দ্রনাথ, শেখ মুজিব আর জিয়ার স্বপ্নের লুন্টিত ধুলিকণা।
আমি পরাধীনতার শৃঙলে আবন্ধ জয়ের আত্নচিৎকার।
আমি দূর্নীতির দমন নীতির অন্তরালে মানচিত্র গিলে খাওয়া রাক্ষস,
আমি ডেসটিনি,হলমার্ক,শেয়ার বাজার ধবংস।
ভয়ে ভয়ে, না বলা কথার বুলি, বন্ধ আখি।
আমি জীবনানন্দের মত মুক্ত নই, খাচায় বন্দী  পাখি।
আমি দিন- মজুরের কষ্টে অর্জিত ঘাম,
মাতা থেকে পায়ে পড়া, বৃথাশ্রমের বদনাম।
আমি বানের জলে ভেসে চলা কৃষক-কৃষানীর স্বপ্ন,
ক্যান্সারে আক্রান্ত বটতলার চাটাই বাধানো হিরন,
যার পায়ুপথে এক অসহ্য কষ্টের যন্ত্রনা।
মনুষ্যত্বহীন জেগে থাকা এক ঘুমন্ত বিষাক্ত কীট,
আমি পাষান্ড সমাজের বুকে লাত্তি মারা সৈনিক।
আমি সন্তান হারা মায়ের অশ্রু,
পথ শিশুর জীর্ন বস্র,
অন্ধ বাবার চোখে বন্ধ রেটিনা।
আমি হাহাকার, হতাশ, ফসলের মাঠে কৃষকের ভাঙা লাঙলের ফলা।
আমি খেতে না পাওয়ার কিলবিল জ্বালা,
পথে পথে ভিখারীর থালা।
আমি ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া  শিশু,
আমি ধবংস থেকে বাচার প্রার্থী।
আমি সেই দিন পাব শান্তি,
অত্যাচারীর বুলেটের আঘাত, আমার গায়ে বিধিবে না।
মানবে মানবে করবে না হানাহানি,
আমি সেই দিন পাব শান্তি।
যেদিন সোনার বাংলা থেকে দূর হবে সকল অশান্তি।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)