৯৪.আমি ও স্বাধীনতা

আমি ও স্বাধীনতা
       নজরুল ইসলাম।
কবি ও কবিতারা আজ একুশ নিয়ে,
আমি বসে আছি তারই দ্বারপ্রান্তে।
একটি কবিতা লিখব আজ, স্বাধীন পাখির কবিতা।
রাজ পথে আবার নামবে জনতার ঢল,
স্লোগানে স্লোগানে মুখরিত হবে চারিদিক।
রাষ্ট্র ভাষা বাংলা চাই,
রাষ্ট্রভাষা বাংলা চাই।
হঠাৎ করেই ধুলায় লুটিয়ে পড়বে আমার ভাই। রফিক সালাম বরকত এবং বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত হওয়া আমার নিথর দেহ।
কবিরা সব নিঃস্তব্দ হয়ে যাবে,
পাখিরা গাইবে না গান,
ফুলেরা বিলাবে না ঘ্রান,
সাগর বুকে থেমে যাবে মাঝি,
নদীর বুক চিরে প্রবাহিত হবে লাল টকটকে তাজা রক্ত।
মানচিত্র খুচে এই রক্ত দিয়ে লিখা হবে একটি নাম,
বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ।
হাজার বছরের স্বপ্নে গাথা মুক্ত পাখির মত উড়ে বেড়াব আমি।
কখনো জীবনানন্দের শঙ্খচিল হয়ে।
কখনো বা আমের ডালে দোয়েল হয়ে,
কখনো বৃষ্টি বা পুব আকাশে রক্তিম আভায় আলোকিত করব এই বাংলা।
জসিম উদ্দিনের নকশীকাথা হয়ে, আল্পনায় আল্পনায় সাজিয়ে তুলব আমার বাংলা।
কখনো বা রবি ঠাকুর হব, গীতাঞ্জলী কাব্য হয়ে ছিনিয়ে আনব নোবেল।
আমি বিদ্রোহী হব।
নিশিরাত জেগে রচিব মানবের গান।
আমি অত্যাচারীর আজরাইল হয়ে ধুলায় মিশাব প্রান।
গাহিব মানবের গান।
ত্যাজী দিব মোর প্রান,
ত্যাজী দিব মোর প্রান।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)