৯৮. ফাল্গুনির কষ্ট
ফাল্গুনির কষ্ট
নজরুল ইসলাম।
আমার ভাইয়ের রক্তে রাঙানো
নয়-ই ফাল্গুনি,
বাসন্তীরা গান যে গায় তার
সুরে গুনগুনানি।
বায়ান্নতে ভাষার জন্য
রক্ত দিল যারা,
চেয়ে দেখ কৃষ্ণচূড়া,
শিমুল পলাশ তারা।
যুদ্ধ ছিল বাংলার জন্য
ফেব্রুয়ারী নয়,
ফাল্গুনি তাই কেদে কেদে
মনের কথা কয়।
দিবস যদি ফেব্রুয়ারী,
বাংলা কোথায় ভাই,
অ আ আর ক খ সুরে,
মালা গেথে যাই।
Comments
Post a Comment