৯২. বাসন্তির হাওয়া
বাসন্তির হাওয়া
নজরুল ইসলাম।
রচনাকাল:১৪/০২/২০১৮
নদী ছুটে কলতানে
পাখি গায় গান,
মন ছুটে ঐ গানে
জুড়ায় মন প্রান।
ফুল ফুটে বনে বনে
শিমুল পলাশ নিয়ে
কুহু কেকা মুহু তানে
চঞ্চল মোর হিয়ে।
বাসন্তি ডাকিয়া কহে
শোন প্রিয়ে মোর
পরাণ পুড়ে যে আহা!
হ্রদয়ে বীণার সুর।
প্রিয়ারে পেয়েছি আমি
সবুজের ঐ মাঠে,
বাসন্তির হাওয়া বইছে দেখ
প্রিয়ার নীড়ের বাটে।
Comments
Post a Comment