পতেঙ্গার পথে - পর্ব: ০৫
পতেঙ্গার পথে
পর্ব:০৫
সময়ের অভাবে বেশিক্ষণ মনটাকে রাখা গেল না আর মায়া ভরা মহামায়াতে। সাথে ছিল কিছু চড়ুই, বাবুই, টুনটুনি আর শ্যামা পাখিদের কলরব। ইচ্ছে মত উড়াউড়ি আর ঘুরাঘুরির নেশা যেন কাটছে না কিছুতেই। সবাইকে নিয়ে ফের পাড়ি জমালাম পতেঙ্গার উদেশ্যে।দৃষ্টির সর্বশেষ শক্তি দিয়ে সৃষ্টির রস আস্বাদন করলাম।
সবাইকে নিয়ে গাড়িতে উঠে বসলাম। মন তখন পতেঙ্গায়। সময় তখন দুপুর ঘনিয়ে বিকালের দিকে যাচ্ছে। খাবারের কথাটা অনেকের মাথায় কাজ করতেছে। একটা পেট্রোল পাম্পের কাছে গাড়িটা থামিয়ে দুপুরের খাবারটা সেরে নিলাম। খাবারের আয়োজন আগে থেকেই ছিল। সবাই প্লেট হাতে নিয়ে,কেউ বসে আবার কেউ বা দাড়িয়ে । আমাদের সাথে ছিল সাথী মনি নামের একটা টুনটুনি। অনেকটা সোনার চামচ মুখে দিয়েই জন্ম। বাহিরের পরিবেশে খাবার খাওয়াটা তার অভ্যেসে ছিল না। তাই কিছুটা অসস্থিকর অবস্থায় পড়ে গেছে। তাকে সবাই বুঝালাম। এটাই শিক্ষা। উত্তাল সমুদ্রে যে নাবিক হাল ধরতে জানে, সেই প্রকৃত নাবিক। অনেক প্রতিকুলতার মাঝে যে নিজেকে মানিয়ে নিতে পারে সেই প্রকৃত
মানুষ। জীবনটাই সংগ্রাম। আর কিছু বলার আগেই বলে উঠল দু:খিত স্যার। সে শিখেছে কিভাবে ভুল করলে ক্ষমা চেয়ে নিতে হয়। মা বাবার অনেক বাধ্য এবং প্রিয় মুখ সে। এমন প্রিয় মুখ আমাদের কাছে সব ভ্রমন পিয়াষুরা। খুব কম সময়ের মধ্যে আমরা খাবার শেষ করলাম। তারাতারি সবাই গাড়িতে গিয়ে বসলাম। রওনা হলাম অজানার উদেশ্যে।
Comments
Post a Comment