৮৪.পেয়াজ দাদা
প্রিয় কবি সৈয়দ রোকন উদ্দিন এর অনুকরনে একটা কবিতা।
পেয়াজ দাদা
নজরুল ইসলাম
সেদিন পেয়াজ ভাষন দিল
ছয়গ্রামের বাজারে,
কারোই আমি ধারধারিনা
বলগে তোদের রাজা'রে
ওপেনিং এ ছক্কা মেরে
নব্বই হলাম সেই কবে
সেঞ্চুরীতে ক্ষান্ত নই আর
নামে কামে সব হবে।
গেইল এর হাতে ব্যাট পড়লে ভাই,
সেঞ্চুরী তো হাকাবেই,
নব্বই কিংবা একশ ত্রিশ
ছক্কা মেরে লাফাবেই।
আমি হলাম রাজার রাজা
সবাই আমার প্রজা যে,
আমার মত এত নিখুত
বলত কার আর ঝাঝ আছে।
দেশকে খাব, দশ কে খাব
খাব তোদের মাটিরে,
থাকবি যদি চুপ করে থাক
ক্ষমতা আমার ঘাটিরে
Comments
Post a Comment