না বলা কথা

পাখি,
গভীর রাতে কোন কোন দিন ঘুম ভেঙে
গেলে একবারের জন্য হলেও তোমার কথা
মনে পড়ে। তোমাকে কখনও আয়োজন করে
মনে করার দরকার হয়না। কারন তুমি আমার
মনের মাঝেই থাকো সবসময়। তোমাকে
আমি ভুলে যেতে চাই এ কথাটি সত্য, তবে আমি
তোমাকে যতবার ভুলে যেতে চাই, তারচেয়ে অনেক
বেশি বার স্মরন করি।
জানি জীবনে চলার পথে সব সমীকরন মিল
রেখে চলা যায় না। বরং জীবনের কিছু
সমীকরন অমিলই থেকে যায়।
অভিমান খারাপ একটা জিনিস কারন
অভিমান থেকে আসে কষ্ট, কষ্ট থেকে আসে
নিজেকে গুটিয়ে ফেলার ইচ্ছা। যার শেষ
পরিনতি ভাঙন।
কেন জানি অভিমানটা আমার বেশিই। কিন্তু দোষটা শুধু আমার ছিল
না।সাধ্যের মধ্যে আমি তোমার জন্য কি
করিনি।পাগলের মত ভালবাসতাম। জীবনে
একটা দিন কল্পনা করিনি তুমি  ছাড়া।অথচ
যে চাওয়া ছিল,ভালবাসা টুকুও পাইনি।কাছের কেউ কষ্ট দিলে আমি
কেন জানি  কখনই ঘৃনা করতে
পারিনা। বরং তাদের জন্য একটা সুপ্ত
ভালবাসা লুকিয়ে থাকে মনের ভেতরে।
তোমাকেও ভুলে যেতে চাচ্ছি কোন কারন
ছাড়াই।ভালবাসতেই এখন যত ভয়। ভাল
থেকো পাখি.......... আর আমি ভাল আছি।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)