পতেঙ্গার পথে। পর্ব:০২

পতেঙ্গার পথে
        নজরুল ইসলাম।
                    #পর্ব:০২
একটু দুরে একটি ছেলে দৌড়ে আমাদের দিকে আসছে। বাসটি তখন কিছুক্ষনের জন্য থেমে আছে। কাছে আসার সাথে সাথেই বাসটি তখন ছেড়ে দিল। দেখতে পেলাম ছেলেটির হাতে তিলের খাজা। মাঝে মাঝে হাতের কাছে আসলে আর ছাড় নেই।
তিলের খাজা বাংলাদেশের একটি খুবই  মিষ্টি খাবার। সুস্বাদু এবং দামে কম বলে এটি গ্রামে-গঞ্জে মফস্বল এলাকায় খুব জনপ্রিয়। চ্যাপ্টা কিন্তু কিছুটা লম্বাটে । । ভিতরটা খানিকটা ফাঁকা। মুখের ভিতর দিলেই মিষ্টি রস আর তিলের মাতাল করা গন্ধে নিজেকে উন্মাদ করে তোলে। খুব কম সময়েই বেশি খাওয়া যায়। তবে অনেকের রুচি বোধের উপর নির্ভরশীল।

কথিত আছে কুষ্টিয়ার পাল সম্প্রদায়ের লোকজন সর্বপ্রথম খাজা তৈরী শুরু করে। আর সেটিই সারা দেশে চলে। তবে আজকাল অনেক জায়গায় এগুলু তৈরি করতে দেখা যায়।
কিন্তু এখন যে পেয়েও হারালাম। মনে মনে ভাবলাম জীবন বাচার তাগিদে মানুষ কত কিছুই না করে। নানান রমক মানুষের নানা রকম ব্যবসা। সময় যাচ্ছে,  গাড়িটাও দ্রুত গতিতে ছুটে চলেছে। বিশ্ব রোড, রাস্তার দুই পাশেই প্রাকৃতিক দৃশ্য দেখে নিজেকে হারিয়ে ফেলেছি কিছুক্ষনের জন্য। মনটা তখন সৃষ্টির ভিতরেই স্রষ্টাকে খোজার চলছে।
কিছু দুর গাড়িটা যাওয়ার পর থেমে গেল। যানজট এর কবলে পড়লে তো আর রেহাই নেই। পাশেই ছিল আমাদের সকলের শ্রদ্ধ্যাভাজন ব্যক্তি হাজী কামাল উদ্দিন মাষ্টার। আমাদের সাথে যারা ছিল , তিনিই ছিলেন সকলের বয়োজ্যেষ্ঠ। বয়স ষাটোর্ধ হবে। ভাগ্যক্রমে উনার পাশেই ছিল আমার আসন। গ্রামের সালিশী বিচারে তিনি ভুমিকা রাখেন। কিছুটা রাগী এবং জেদি। হঠাৎ করেই রেগে যান।তবে অযথা নয়। এর পেছনে যথেষ্ট কারন  থাকে। তাই যানজট নিয়ে মাঝে মধ্যে দুই একটা  উচিত  বচন ছুড়েন।
মাঝে মধ্যে কয়েকটা প্রশ্ন করেন আর আমি হ্যা,  না বলে উত্তর দিয়ে যাচ্ছি।

অসুস্থতা নিয়ে ভ্রমন করছি তাই কিছুটা ক্লান্ত হয়ে পড়েছি কিন্তু মনের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ইচ্ছেটা ক্রমে বেড়েই চলেছে। গাড়িটা তখন ছুটছে প্রচন্ড গতিতে সীতাকুন্ডের দিকে।,,,,,,,,,,,,,,,,,,,,,

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)