৮৭.নিবেদন মফিজুল ইসলাম স্যার
নিবেদন মফিজুল ইসলাম স্যার
নজরুল ইসলাম।
রাত বারটার পর-
সবাই তখন গভীর ঘুমে।
আমি ধ্যানে।
বেলী,জুই ও শিউলীরা জেগে উঠেছে,
ঝিঝিরা উঠান ভরা খেলা করছে,
তোমাকে শুভেচ্ছা জানাতে।
হিম শীতল কুয়াশায় ভেজা ঘাসফুল
অধীর আগ্রহে ব্যাকুল,
ভোরের কুয়াশারা নিজ হাতে আল্পনা বুনেছে
এক রাশ শুভেচ্ছা বানী পাঠাবে বলে।
তোমার অপেক্ষায় বুনো হাসেরা, পাখিরা ,
দল বেধে ছুটে আসছে, কবিকে দেখার জন্যে।
ভালবাসার কবি, জ্ঞানের কবি।
কবিতারা সব পান্ডুলিপিতে সেজেছে দাড়ি কমা নিয়ে।
মেঘেরা সব পাতালে ঐ সবুজ পাহাড়ের বুকে,
নি:স্তব্ধ হাত ছানি দিয়ে ডাকছে তোমায়।
পৃথিবীর সব ভাল লাগা গুলু শুধু তোমাকে নিয়েই,
আজ মুক্ত আকাশে ডানা মেলে পাখিরা সাজবে।
মাথায় দেবে চাদের বুড়ির বানানো রঙিন টোপর।
ইচ্ছেরা আজ এক সাথে এসে ভীড় জমেছে,
শুধু তোমারই জন্যে।
শ্রেষ্ট বিদ্যাপীঠ আর শ্রেষ্ট তুমি,
তাই তোমায় নিয়ে কবি ও কবিতারা বিশ্ব ভ্রমি।
কালের শ্রেষ্ট হয়ে আজ ,মহাকাল অবদি হেটে যাবে।
পথ থেকে প্রান্তরে,
যুগ থেকে যুগান্তরে।
ঘড়ির কাটা রাত ফুরিয়ে আবার ভোর হবে।
চারিদিকে মৌ মৌ বাতাস রচিবে তোমার গান।
শুভেচ্ছা জানাতে ফের ভীড় জমাবে তোমার জ্ঞানের আলোয় সাজানো হাজারো পুষ্পমালা।
সারথীরা ছুটছে বেগে,
পাহাড় ,পর্বত, সাগর মহাসাগর, গ্রহ নক্ষত্রকে পাড়ি দিয়ে,
বিনম্র শ্রদ্ধ্যা জানাই তোমায়।
অজস্র অভিনন্দন,
ভালবাসায় পু্র্ন্য থাকুক জীবন।
স্নেহের নজরুল।
Comments
Post a Comment