৮৫.অমানুষ হব

আমি শীতল গায়ে খুন জড়াবো
রক্ত নেশায় মন মাতাবো,
হলি খেলায় মত্ত হব
আমি অমানুষ হব।
প্রতারনায় জড়িয়ে রেখে
বিবেকটা আজ বিক্রি করব।
ডাস্টবিনের ঐ ময়লা গুলু,
আমি গলাধঃকরণ করব।
অনিয়ম নাকি নিয়ম এখন,
সেই নিয়মে আমি চলব।
নিজেকে আজ নষ্ট করে,
কষ্ট গুলু ধুয়ে ফেলব।

আমি অমানুষ হব।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)