সময়ের তিক্ত কথা
সময়ের তিক্ত কথা
নজরুল ইসলাম
এমন যদি হইত রে ভাই,
দিনটা শীতের রাত,
মানুষ গুলু থাকত ঘরে
পেত রাতের স্বাদ।
ঘরের বাইরে দিনের আলোয়
রাতকেও হার মানায়,
চোর গুলু সব ডাকাত এখন
দুর্নীতি কানায় কানায়।
খারাপ সকল মানুষগুলু
ভাল মুখোশ পরে,
উচ্চ পদে থেকেও তারা
শুধুই ধর্ষণ করে।
সরাসরি বললে কথা
লোক মুখে নই আদব,
মনে মনে হাসি পায়
তারাই আসল বেয়াদব।
পাপ করে সব সাদু সাজে
লুকিয়ে যেন রয় সবে,
গাজাখুরি আসল মাতাল
ভাল মানুষ নেই ভবে।
Comments
Post a Comment