৮১.কষ্টঘোচা নষ্ট পুরুষ
আমার মত তুমিও একদিন স্মৃতির পাতা উল্টিয়ে দেখবে,
সেখানে খুজে পাবে তোমার ফেলে আসা সুখের পালক।
যেখানে আমি পেয়েছি আগুনের লেলিহান শিখায়,
পুড়ে ছাড়খার হওয়া এক বিশাল সবুজের সমারোহ।
উত্তপ্ত মাটি আর কয়লার মিশ্রিত এক বিষাক্ত কার্বন ডাই অক্সাইড।
যেখানে প্রতিটা নিঃশ্বাসে বেচে থাকার নির্মম কষ্টদায়ক যন্তনা।
একদিন তুমিও কাদবে, হয় তো আমার মত করে নয়।
কাদবে তুমি বোবা হয়ে, ঝাক ঝাক পাখিরা ভীড় জমাবে তোমার চারপাশ।
তারা মনে করিয়ে দিবে সেদিনের পাখিটা তুমিই ছিলে।
বেলা শেষে যখন ক্লান্ত পথিক বাড়ি ফিরে,
নদী যেমন সাগরের বুক চিরে চলে যায় দূর অজানায়,
ঠিক তেমনি তোমার কান্নার সুর ভেসে আসবে বাতাসে।
বোবা কান্না!
কি অপ্রিয় বেদনায় কষ্ট দেব তোমায়।
হ্রদয়ের গভীরে একটা ডুব দিও তুমি,
দেখে নিও শুকনো পাতার মত কিভাবে মরমর করে ভেঙে চুরমার হয় হ্রদয়।
তখন বুঝে নিও কষ্ট কাকে বলে।
Comments
Post a Comment