বানী-
১,নিজের ইচ্ছা শক্তিই পারে আপনাকে সফলতার দ্বারপ্রান্তে পৌছে দিতে___
২.যারা অন্যকে ছোট করতে সদা প্রস্তুত,
তাদের চেয়ে ছোট আর কেউ নেই।
নজরুল ইসলাম।
৩.
একদিন নি:শেষ হবে
চেতনার এই দেহ,
গলিয়া পচিয়া রবে,
দেখিবে না কেহ।
৪.
সুরের পাখি দূরে গেলে
কাটে না যেমন রেশ,
তেমনি করে হ্রদয়ে তুমি
স্মৃতি হবে না শেষ।
৫. জ্ঞানের আলো বিলায়ে তুমি
করেছ মোদের জ্ঞানী,
বিশ্বনিখিলে ধরেছ তরী,
দিয়েছ আশার বানী।
৬.অন্ধ বিশ্বাসী মানুষগুলু কিছুটা উন্মাদ হয়ে থাকে,
তখন ভাল মন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে।
__নজরুল ইসলাম।
৭.কিছু কিছু স্বপ্নের পেছনে মানুষ মৃত্যুর পুর্ব মুহুর্ত পর্যন্ত দৌড়ায়।
--- নজরুল ইসলাম।
৮. স্বপ্নটা আজ বড়ই অভিমানী,
দেখা হলেই, মুখ ফিরিয়ে নেয়।
৯. যতই দেখাও পেশী শক্তি
কাজ যে তোমার হবে না,
মরন যখন আসবে তেড়ে
পালানোর পথ পাবে না।
___ মুহাম্মদ নজরুল ইসলাম।
১০. যতই উপরে উঠো ছন্দের তালে,
সময় ফুরালে পড়তে হবে পাতালে।
____মুহাম্মদ নজরুল ইসলাম
১১. যে ব্যক্তি প্রতিদিন মৃত্যুর কথা ভাবে, তার মত উৎকৃষ্ট আর কেউ নেই।
১২.একটা পিড়ির আশায়, খাটকে ছেড়ে দেবেন না।
__মুহাম্মদ নজরুল ইসলাম
১৩. কিছুদিনের জন্য অন্যায়কে প্রশ্রয় না দিয়ে, সারা জীবনের জন্য ন্যায়ের পক্ষে থাকুন। মানুষের ভালবাসা চিরদিন পাবেন।
১৪.বড় বড় ডিগ্রী নিয়ে কি হবে, মনুষ্যত্ব যদি না থাকে।
১৫. সৌজন্যতাবোধ খুব-ই গুরুত্বপুর্ন্য, পরিচিত কাউকে দেখলে চোখ ঘুরিয়ে না নিয়ে, মায়ার চোখে তাকিয়ে কুশলাদি জিজ্ঞাসা করুন। যত বড়ই হোন না কেন, সম্ভব হলে তাকে একটু সময় দিন। ভালবাসা দিয়েই ভালবাসা অর্জন করুন। না হয় খুব অচিরেই ধ্বংসের অতল গভীরে তলিয়ে যাবেন।
__ মুহাম্মদ নজরুল ইসলাম
১৬. আমি বলি ধুর যা দূরে
আমি-ই কাছে টানি,
আমার মাঝেও লোভ লালসা
একটু আছে মানি।
__ মুহাম্মদ নজরুল ইসলাম
১৭. নিজেকে যে বাসতে জানে ভাল,
তার হৃদয়ে নেই যে কালো,
সদায় থাকে আলো।
১৮. ভালবাসার মানুষগুলো চিরতা হলেও মিষ্টি
১৯. আমার, আপনার, সবার ভালবাসার মানুষগুলো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে। তাই বিপদ আপদে তাদের পাশে থাকুন। মা বাবাকে শ্রদ্ধ্যা করুন, ভালবাসুন। আপনার জীবন সুন্দর ও সুখের হোক।
___ মুহাম্মদ নজরুল ইসলাম
২০. নারী__
নারীই জয়
নারীই ক্ষয়।
২১. কি পেলাম আজ?
কিছুই না।
হতাশায় ফিরে যেতে হবে শেষ ঠিকানায়।
ভাল কিংবা মন্দ আছি,
বলব শুধু বেচে আছি।
__ মুহাম্মদ নজরুল ইসলাম
২২. আমাদের নৈতিক শিক্ষার অবনতি ঘটছে। যা একটি পরিবার, সমাজ ও দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
আসুন, আমাদের সন্তান, ভাই বোন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলি।
__ মুহাম্মদ নজরুল ইসলাম
২৩.সত্য কথা বললে পরে
গাঁয়ে জ্বালা ধরে যায়,
বলব আরো বেশি করে
তাতে কিবা আসে যায়।
>>মুহাম্মদ নজরুল ইসলাম
২৪. সত্য কথা বললে পরে
গাঁয়ে জ্বালা ধরে যায়,
বলব আরো বেশি করে
তাতে কিবা আসে যায়।
>>মুহাম্মদ নজরুল ইসলাম
২৫.♥♥♥♥♥♥♥♥
কষ্ট নাহি
কষ্ট নাহি
কষ্টে কুড়াও সুখ,
কষ্টকে আজ
বিদায় দিয়ে,
কুড়িয়ে আনো সুখ।
♥♥♥♥♥♥♥♥♥♥♥
২৬. ফাল্গুনি হাওয়ায় ভেসে ভেসে, হয়তো কোন এক পাখি আসবে তোমার মনের দুয়ারে। মনে রেখো কাক যেন কোকিল না হয়।
Comments
Post a Comment