নিবেদন মোস্তফা স্যার

আমি খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব। হয় তো কোন কাশফুল,  আর না হয় প্রজাপতির ডানায় হাত বুলাতে না পারার জন্য। আমি কাব্যের নীল নকশা আকব আজ। তোমার জন্য চোখের কোণে বিন্দু বিন্দু জল আসবে সেটা খুবই দুর্লব বস্তু। ডুব সাতারে অনেকক্ষন হাপিয়ে তীরে ভিড়েছি আমরা। তীরে ভীড়তেই আশার আলো খুজে পেলাম। কিছু দুর গিয়েই দেখি অন্ধকারে ডেকে আছে সব। নিশিতের অন্ধকারে যুগ যুগ ধরে পথ চলব আমরা। ভয় নেই আমাদের, দিয়েছ হাতে আলোক বর্তিকা।  অন্ধকার করেছ আলো। আলোয় আলোকিত করতে আজ নিজেই অন্ধকারে ডুবে গেলে। কাদিয়ে গেলে, চলে গেলে না ফেরার দেশে। আবার ফিরে এসো। সকল আসন সাজিয়ে রাখব তোমার জন্য। তোমার হাতের ছোয়ায় ধন্য হয়েছে এই সমাজ, ধন্য হয়েছি আমরা। বিধাতার কাছে প্রার্থনা করি, তিনি যেন তোমাকে জান্নাতের উচ্চ আসনে স্থান দেন। চলার পথে ভুল হলে ক্ষমা করে দিও।
                  স্নেহের     _নজরুল ইসলাম।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)