১০৫. ভালবাসার মানুষ
তোমার মন মোহনায় বসত করে যেজন
ভালবাস তাকেই তুমি সেই প্রিয়জন।
নিজেকে যে ছোট ভাবে, অহংকার যার নেই,
মনটা যাহার মধুমাখা আসল মানুষ সেই।
বিপদে যে এগিয়ে আসে স্বার্থ খুজে না,
ভালবাস তাকেই তুমি, সেই প্রিয়জনা।
নিজেকে যে বিলিয়ে দেয় গরীব দুঃখীর মাঝে,
ফুলের সুভাস ছড়ায় যে সকাল সন্ধ্যা সাঝে।
লোভ লালসায় নিজেকে যে বিকিয়ে দেয়নি কভু,
ছনের ঘরে সদা হাসি মন করেছে কাবু।
বলতে পার এমন মানুষ পাব কোথায় ভাই,
নিজেকে তুমি সাজাও এমন দিবেন তোমায় সাই।
Comments
Post a Comment