৭৫.অপেক্ষার শেষ প্রহর

অপেক্ষার শেষ প্রহর
  নজরুল ইসলাম।

অনেক নিখুত করে বুনেছি স্বপ্ন,
তিল তিল করে গড়েছি ভালবাসার পাহাড়,
তোমাকে দেব বলে,
হ্রদয় মাঝারে একেছি ভালবাসার গোলাপ।
আমি পিপাসা কাতর কাক হব,
তোমার হ্রদয় গভীরে ডুব দিয়ে প্রান করিব অমৃত।
ফিরে এসো তুমি,
চেয়ে দেখো আজও আমি স্বপ্ন বুনী তোমায় নিয়ে,
আজও আমি মনের মাঝে সুখের পাল উড়াই তোমায় নিয়ে।
তোমাকে খুজে বেড়াই সাইক্লোনের ঝড়ে মুলোৎপাঠন হওয়া কৃষকের ঘরে,
যেখানে ছিন্ন খরের মাঝে কাতরাতে থাকে কৃষানীর বুক বাধা স্বপ্ন।
তোমাকে খুজে বেড়াই নারঙী বনের হাওয়ায়,
খুজে বেড়াই বুনো হাসের ভীড়ে,
ডাহুক ডাকা দুপুর বেলায়, ক্লান্ত পথিকের শ্রান্ত দেহের পরশ মাখানো আলতো ছোয়ায়।
তোমাকে খুজে বেড়াই মেঠো পথে শেষ ঠিকানায়,
রাখালিয়ার বাশির সুর আর পল্লী বধুর আলতা পড়া পায়।
তোমাকে ভেবে ভেবে দীবা নিশি কাটে,
সাগরের বুকে পলি জমে, ভাসে বালিয়ারির চর।
তুমি ফিরে এসো,
দেখে যাও ভাবনায় কিভাবে রক্তাত্ত হয়ে আছে ঘুমহীন চোখ।
ফিরে এসো তুমি,
তোমায় পেয়ে পাল উড়াতে চায় মন মাঝি,
পৃথিবী ছেদ করে চাদের দেশে যেতে চায় ভালবাসার গোলাপ।
ফুটাতে চায় নতুন কড়ি, রুপার থালাতে আকতে চায় নতুন স্বপ্ন।
ফিরে এসো তুমি বিলাস বিহীন খড় কুটিরে,
যেখানে চাদের স্বাদ নিহিত।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)