৭৬.শীতের সকাল
শীতের সকাল
নজরুল ইসলাম।
শিশির ভেজা শীতের সকাল
কনকনে ভাব কি যে,
শ্যামলা গায়ের কৃষাণ বধু
আলতো পায়ে ভিজে।
আলস্যতা ভেঙে সবাই
ঘরের বাইরে যায়
দেখবে সেথায় ঘাসের ডগায়
শিশির ভেজায় পায়।
কুয়াশার চাদর ভেদ করে যায়
লাউ, শিম আর কুমড়ো ফুল
মাথা উচিয়ে সৌন্দর্য বিলায়,
দেখে সবাই হয় ব্যাকুল।
ক্ষেতের পাশে পুকুর পাড়ে
আহার খুজে রাজহাসের দল,
মটরশুটি পুড়ায় আগুন
তাপ নেয় যুবক বৃদ্ধ সকল।
খেজুর রসে শীতের পিঠা
পায় যৌবনের স্বাদ
ভাপা, চিতই, হাড়ি,ঝুড়ি
বিবিয়ানা কাটায় রাত।
Comments
Post a Comment