৭৭."বিজয় কাদে

               " বিজয় কাদে
                       নজরুল ইসলাম।

হিজল তলার ভূত এখন আমার ঘরের মাঝে,
ঘরের ভিতর আনাগোনা সকাল দুপুর সাঝে।
ভূতকে আমি প্রশ্ন করলাম আমার ঘরে কেন,
এমন করে উত্তর দিল  ভূত চেপেছে যেন।
ভূতের উপর ভুত চাপা এক নতুন দেশের গল্প,
লোভের ঘোরে মত্ত যারা তুষ্টিতে নেই অল্প।
ভূতকে আমি সুধাই কেদে আমায় ছাড় ভাই,
অতি কষ্টে ঘর বেধেছি এটাই আমার ঠাই।
উত্তরেতে বলল ভূতে যাওয়ার উপায় নাই,
ভুত যে আমি মানুষ নহি ভর করেছে তাই।
ভূতের উপর খুজতে গিয়ে ভুতের আজব গল্প,
জীবন আমার কাটিয়ে দিলাম বাকি আছে অল্প।
মা যে গেল ছেলের শোকে,বোনের আহাজারি,
কষ্টে কাটে জীবন আমার সুখ যে গেল ছাড়ি।
লাখ শহীদের রক্তে কেনা আমার সোনার ঘর,
শব্দ বিজয় নিজেই কাদে অধিক শোকে কাতর।
মানুষ পাই না, সব হায়েনা, ধরল ভুত'কে যারা,
সোনার দেশকে নতুন করে ঘেরাও করল তারা।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)