গান-০৪ ছোট্ট একটা

ছোট্ট একটা ডিংগি লইয়া
উজান গাংগে তরী বাইয়া
               (২)
জীবন আমার কেমনে পাড় হবে।

আমার সাধের নায়ে ধরল ঘুনে, পাপের বোঝাতে(২) ঐ

বন্ধু বান্ধব মায়ার বাধন সবই ছিন্ন হবে,
প্রান ছাড়া মোর দেহ খানা পড়িয়া রবে।
            (২)
আমার সাধের........

হেলায় হেলায় জীবন আমার পড়ল অবেলায়,
সোনার নায়ে পাপের বোঝা নেই কোন উপায়।
               (২)
আমার সাধের.......

তাং ০২/১২/২০১৭

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)