গজল
হামদে মুহাম্মদ (সঃ)
সায়েখ শীতল
""""""""''’'''''''''"""""
মুহাম্মাদি ফুল ফুটেছে
ধূধূ মরুর মদিনায়।।
আরশ,কুরসি লওহে কালাম
নূর- নবীরে জানায় সালাম।
ভোরের পাখি কুহুতানে;
মুহাম্মাদি হামদ গায়।।
মুহাম্মাদি ফুল ফুটেছে
ধূধূ মরুর মদিনায়।
আকাশ- বাতাস মুখর ধ্বনি
লাই -লাহা কলেমার বাণী।
চিকন ঠোঁটে মিটিমিটি
হাসে রে মা আমেনায়।।
মুহাম্মাদি ফুল ফুটেছে
ধূধূ মরুর মদিনায়।।
মা আমেনার কোমল কোলে
মুহাম্মদ মুস্তফা দোলে।
মাতোয়ারা, ফেরেস্তারা
জান্নাতি গুলবাগিচায়।।
মুহাম্মাদি ফুল ফুটেছে
ধূধূ মরুর মদিনায়।।
Comments
Post a Comment