হাসপাতালের কেবিনে

জ্বরের কবলে ঝড়ের আঘাত মনটাকে ভীষন ক্লান্ত করে ফেলেছে।মনের চারিপাশটা অন্ধকারে ঢেকে গেছে। সব কিছুই অজানা অচেনা মনে হয়।

মা বলল, বাবা কিছু ঔষুধ না খেলে তো শরীরটা সুস্থ হবে না।

মায়ের কথায় সায় দিয়ে অনেকটা কষ্ট করে ডাক্তার এর কাছে গেলাম। আমরা তো সবাই ডাক্তার, তাই নিজের অভিজ্ঞতা দিয়েই ঔষুধ নিয়ে আসলাম।
অল্পতে সেরে যাবে, এই ভেবেই সামান্য খাবার খেয়েই ঔষুধ গুলু খেয়ে বিছানায় কাধ হলাম।জানালার পাশেই একটা ডুমুর গাছ। হঠাৎ কি জানি একটা শব্দ শুনলাম। মনে কেমন জানি ভয় ভয় লাগছিল।
কিছুক্ষন পর পর শব্দটা কানে ভেসে আসছে। কম্বলটা ভালভাবে জড়িয়ে চিবুক আর হাটু এক সাথে করে শুয়ে আছি।
নির্ঘুম রাতটা যেন কাটতে চায় না। শরীরটা নিথর হয়ে বিছানার এক পাশে পড়ে আছে।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)