৭০.সজিবের সজিবতা

সজিবের সজিবতা
   নজরুল ইসলাম।
চাদের আলোয় আলোকিত জীবনে এলো সুখ,
ভালবাসায় ভরিয়ে দিও বাবা মায়ের বুক।
সজিব তুমি সজিবতায় আসলে নব ধরায়,
তোমার তরে গর্বে সবাই আমার পাড়াগায়।
দেশের কাজে দশের কাজে বিলিয়ে দিও জীবন,
নীতির রাজ্যে সেরা হইও আসেও যদি মরন।
অকুল রহস্য তিমির তলে প্রমানিকে তুমি,
আলোয় আলোয় জীবন থাকুক কর বিশ্ব ভ্রমি।
পুষ্প হয়ে রবে তুমি মোদের মনের মাঝে,
ভালবেসে ঘ্রান ছড়াবে সকাল সন্ধ্যা সাঝে।
কোকিল হয়ে গাইবে যে গান মিষ্টি মাখা সুরে,
গরীব দুঃখীর পাশে থেকো সারা জীবন ভরে।
সাগর বুকে নাবিক তুমি ঝড় বাদলে জয়ী,
সদা থাক হাসি খুশি হাসিয়ে বিশ্বময়ী।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)