৬৯.ব্যাঘ্র যুগ

ব্যাঘ্র যুগ
   নজরুল ইসলাম।
শত শত বছর আগে জন্মেছিল মানবতা,
সুখের ময়ূর পেখম তুলে প্রকাশ করল আকুলতা।
নীল আকশের মেঘগুলু সব হারিয়ে গেল দূরে,
বিষন্নতার বুনা জালে কেমনে আকড়ে ধরে?
সুখের আবেশে মনের আকাশ হল মধুমাখা,
স্বপ্নগুলু সাজিয়ে পেলাম মানবতার দেখা।
লোকের মুখে শুনছি কেবল সভ্য কাহিনী,
গলির ভিতর ঢুকে দেখি নর্দমার পানি।
সময় স্রোতে লোভ লালসায় হারিয়ে গেল সব,
ব্যাঘ্র যুগে হিংস্র থাবায় বাড়ল কলরব।
স্বাধীনতা খর্ব হল অমানুষের ধারে,
ব্যাঘ্র হয়ে হত্যা করে হরিণ শাবকেরে।
অন্ধকারে নিমজ্জিত হল হল যুব সমাজ,
যাদের হাতে থাকার কথা নতুন ধরার সাজ।
মুক্ত আকাশে ডানা মেলে উড়ল যে পাখি,
রাত পোহালেই পথের ধারে ডানা ঝাপটায় দেখি।
এমন করেই হাজার প্রানের মৃত্যুমালা গাথি,
শখের নায়ে ধরল ঘুনে নিবিয়ে দিল বাতি।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)