৬৩. তবুও তুমি আমার
ঘন কৃষ্ণ মেঘরারাশি যখন আমাকে ঘিরে,
মনটা যখন উদাস হয়ে ছিন্ন খড়ের মত পড়ে
ভালবাসার এক অনুভুতি জাগিয়ে তুলে হ্রদয়ে ঝংকার
তখন মনে হয় প্রিয় মায়াবিনী তবুও তুমি আমার।
সাগরের বুকে আছড়ে পড়া বিশাল জল রাশি,
ব্যাথার বাধনে বাধলে তুমি শংখিনী প্রেয়সী,
পাহাড়ের বুক চিড়ে ঝরনার গান খুলে কষ্টের দ্বার
মনের জানালায় উকি দেয় তখনো তবুও তুমি আমার।
কোকিলের ডাকে ঘুম ভাংগে জেগে দেখি কাক,
তোমার চাওয়ায় ছিল বিষের জ্বালার ডাক,
জেনে শুনেই করিলাম পান গরল পিয়ালার
মরিলাম মরিলাম বিষে বলিলাম অবশেষে
তুমিও তুমি আমার।
তাং ০২/১১/২০১৭
Comments
Post a Comment