১০২. প্রেম নিবেদন
প্রেম নিবেদন
নজরুল ইসলাম।
মোর হিয়া কাদে তোমারি বিহনে প্রিয়া,
এসেছিলে বসন্তে গাহিয়া মধু কুঞ্জন ছাড়িয়া।
আমি দেখিব তোমারে সারা জীবন ভরে,
এসো না আরো কাছে ভিরিয়া বাহুডোরে।
আমি তোমারি কাননে ঘুড়িব ফিরিব লহিব তব ঘ্রান,
দেখা দাও প্রিয়া আসিব দুয়ারে বাজাব তোমারি সান।
আমি আকুল মনে ব্যাকুল হইয়া তোমারি সম্মুখে,
ধুলাতে মিশাব ললাট মোর এসো না ফিরে দেখে।
আমি বাশরি হবো কঞ্চির ফুটাতে সুরে সুরে মাতাব তোমায়,
তুমি থেকো না দূরে ধর মোরে সোহাগ করো না আমায়।
সপ্নের রাজকুমার পক্ষীরাজ হব টগবগিয়ে ঘোড়ায়,
আমি জীবন লুটাব, ছাড়িব মায়াজাল,নাহি যদি পাই তোমায়।
সাগরে মুক্তা কুড়িয়ে দেব, গলাতে সাজাবে তুমি,
পলকে পলকে সুখ যে কুড়াব চাহিয়া থাকিব আমি।
তুমি যেও না পাখি,পিঞ্জর ছাড়িয়া, কি নিয়া থাকি আমি,
তোমারি তরে প্রলাপ আমার, অন্তরে বিরাজ তুমি।
আমি নিঃশ্বাস হারাব নাহি পাই যদি তোমারে,
পাগলের আবেগে বাসিব ভাল,রাখিও হ্রদয়ে আমারে।
Comments
Post a Comment