ছায়া প্রতারনা
সকল দুয়ার রুধিয়া রাখি আমারি ছায়া নীড়ে,
এক ঝাপটা মেঘরাশি এসে গেরিয়া ধরিল মোরে।
প্রতারনার এক ছাপ মানবের সারা অন্তর জুড়ে,
আগের দিনের প্রতারক ছিল মহাজন ঘুষ খুরে।
এ যুগের হল বেহাল দশা হিংসুটে মানুষ সব,
মানবতার বিরাজ নাহি কোথাও, শুধুই কলরব।
এইভাবে করে ডিজিটাল হল আমার সোনার বাংলা,
মহাজন হল কোর্ট টাই পরা দেখিবে গেলে মংলা।
কিভাবে খাজনা আদায় করছে সোনার মানুষ থেকে
স্বাধীনতা কি এমনি আসিল, ব্যাহুশ হবে দেখে।
রক্ত চোষা মহাজন সে তো জোকের মত খায়,
এখন দেখি চেকের পাতায় জীবন বাচা ধায়।
চরা সুদে টাকা নিল আমার সোনার কৃষক মনি,
নির্দয় মহাজন এই সুযোগে টাকার পাহাড় ধনী।
সেই যুগেতে টিপ সই এ টাকা দিত মহাজন,
এই কালে এসে চেকের পাতায় করে নির্যাতন।
রজ্ঞিন চোখে চশমা পড়ে আছে যে নির্দয় মানব,
সোনার বাংলায় সরল মানুষের ধরেছে বিষধর দানব।
রচনাকালঃ০২/১০/২০১৭
Comments
Post a Comment