আহবান
ঘুম থেকে উঠ হে মুসলিম
কোকিল ডাকা ভোর,
ঐ দূর মসজিদে ডাকিছে শুন
মুয়াজ্জিনের সুর।
তার হতে আর মধুর ধ্বনি
কি আর হতে পারে,
সওয়াব ছাড়া কি নিয়ে তুমি
যাবে ঐ পরপাড়ে।
দ্বীনদার হও মুক্তি মিলাও
শান্তির পরশ মেখে,
গুনাহ যত আছে ক্ষমা প্রার্থনা কর,
বিধাতার কাছ থেকে।
গভীর ঘুমে থাকিবে যেদিন,
ঐ কবর নিরালায়,
মধুর সুর পৌছাবে কি আর
রহিবে নিরুপায়।
কাদিয়া কাদিয়া বিধাতার কাছে
চোখের জল ফেল,
মিছে দুনিয়ার সবই মিছে
অন্তর চক্ষু খুল।
রচনাকালঃ০৩/১০/২০১৭
Comments
Post a Comment