জয়নাল শামীম ভাই
জয়নাল শামীম ভাই
নজরুল ইসলাম।
এক যে আছে মজার মানুষ
সব রকমেই ভাল,
মনটা তাহার বিশাল বড়
গা' এর রঙ টা কালো।
ধনী -গরীব, ছোট -বড়
সবাইকে বাসে ভাল,
অন্ধকারে আলো ছড়ায়
জীবন যাদের কালো।
মিষ্টভাষী, সৎকাজ
করে যে ভাই সদা,
মানব সেবায় জীবন বিলায়
মনটা তাহার সাদা।
দোয়া করি আল্লাহর কাছে
সুস্থ তোমায় চাই,
সে মানুষটি আর কেহ নয়
মোদের জয়নাল শামীম ভাই
Comments
Post a Comment