গরম
সুর্য্যটা আজ ক্ষিপ্ত এখন পড়ছে গরম ভীষন,
জ্বালিয়ে যে মারবে মোদের উত্তাপের এক মিশন।
মাঠে ঘাটে বন বাদারে করছে মানুষ হৈ চৈ,
স্কুলে এসে ক্লাসে দেখি শিক্ষার্থী গেল কৈ?
চিৎকারে সব গোলমাল করে বড়ই ক্লান্ত তারা,
পড়তে গিয়ে মাথা ধরা গানেতে হবে সেরা।
ক্লাসে এখন চলছে কৌতুক হাস্য রসের মেলা,
দেখতে দেখতে কাটবে ক্লাস কেটে যাবে বেলা।
Comments
Post a Comment