আদর্শ ছেলে
আমি হব দশের সেরা
করব দেশের সেবা,
গাইব যে গান কোকিল সুরে
থাকব না আর বোবা।
বড়দেরকে শ্রদ্ধ্যা করব
বাসব ভাল ছোট,
পিতা মাতার কথা শুনব
করব না 'কো খাটো।
সমাজ নিয়ে ভাবব সদা
সেবায় দুঃখীর পাশে,
মানুষ হয়ে গড়ব এ দেশ
থাকব মিলে মিশে।
ঝগড়া বিবাদ না করিব
রইব হাসি খুশি,
মানব সেবা বিলিয়ে দেব
একটু হলেও বেশি।
পাচ ওয়াক্ত সালাত কায়েম
করব আমি রোজ,
সুখের চাদর বিছিয়ে দেব
দুঃখীর নেব খোজ।
Comments
Post a Comment