নাফ নদীর ওপাড়েই তাদের দেশ।
পাহাড়ের গা ঘেসে মেঠো পথ ধরে খানিকটা দূরে গেলেই দেখা যাবে ছোট্ট একটি ভু-খন্ড। পৃথিবী বাস যোগ্যের পর থেকেই কিছু মানুষের আনা গোনা হয় তো সকল জন পদেই বিরাজমান।
প্রকৃতির অপার মহিমায় সাজানো গোছানো সুন্দর তাদের মন। কোমল হ্রদয়ের স্পর্শে
লাল রক্তে ভেজা শরীর। ঘামের মত রক্ত ঝরছে শরীর থেকে। কি অদ্ভুদ! কি অবাক সেই দৃশ্য। যেথায় হাসছে মগ কাদছে সারা বিশ্ব।আমাদের লোকালয়ের বাহিরের দেশ বার্মা।কতটা নিষ্ঠুর তাদের মন।ভিন দেশ হলে কি হবে জাতি তো এক, যার নাম মানব জাতি।
আমি তো জাত খুজি নাই। পৃথিবীতে শুধু একটিই জাতি আছে যার না "মানব জাতি"
বিধাতার সৃষ্টি তো একই, তাহলে তোমরা কেন মানুষকে আলাদা করে দেখছ? কেন মানুষের রক্তে পিপাসা নিবারণ করছ তোমাদের? যুগের আবর্তনে মানুষ তো অসভ্য জাতি থেকে সভ্য জাতিতে পরিণত হয়।
শুধু তোমাদের বেলায় উল্টো। তোমরা সভ্য থেকে অসভ্য পশুতে পরিণত হচ্ছ।না, ভুল বলেছি, তোমরা আজও সেই বর্বর অসভ্য জাতিই রয়ে গেলে। মানবতার বিন্দু মাত্রও ছিটেফুটা নেই তোমাদের মনে।
Comments
Post a Comment