আমাকে নিয়ে প্রথম নিউজ এ কমেন্টস
প্রথমে ছয়গ্রাম ছয়গ্রাম নিউজ কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে নিয়ে ছবি সহ লেখার জন্য। আমি ছোট বেলা থেকেই ছবি আকা, গল্প লেখা, ছোট ছোট ছন্দের ছড়া লেখা(যদিও ততটা অর্থপুর্ন না) আর্ট করা ইত্যাদির প্রতি একটু মনের টান ছিল। মাঝ পথে অনেক বছর যে কোন কারনেই হোক সব কিছুই বাদ পড়ে গেছে। জীবনের সাথে যুদ্ধ করতে গিয়ে আর সময় দিতে পারি নাই। তখন সময় টা ছিল (১৯৯৫-১৯৯৭) এই তিন বছর। এর পর ২০০৪ সালে বেশ কয়েকটা কবিতা লিখি এবং আর লেখা হয় নাই সম্ভবত। অনেকটা পথ পাড়ি দিয়ে বেশ কিছুদিন হল শখ করেই মনের টানে কিছু কবিতা লিখছি( ততটা মানসম্মত না )শুধু মাত্র মনের আবেগ প্রকাশ করা ছাড়া আর কিছুই নয়।এই যথসামান্য কাজেই আপনি আমাকে একটা বিশাল উপাধি(#কবি) দিয়ে ফেলেছেন, যা আমার জন্য প্রযোজ্য নয়।আমি এর ধারে কাছেও নাই।আপনি আমাকে খুব বেশি প্রশংসা করে ফেলেছেন। আমি চাই এই সমাজ আর সমাজের মানুষ গুলু ভাল থাকুক।প্রতিটা মানুষ আদর্শ আর নৈতিকতায় গড়ে উঠুক। মা বাবা এবং পরিবারকে নিয়ে সুন্দর ও সুখী সমাজ গড়ুক। আল্লাহ যেন সবাইকে সেই রহমত নাজিল করে।
Comments
Post a Comment