আচরন

আচরন
>>> নজরুল ইসলাম।
মানুষ হয়ে জন্ম নিলে মানুষ হয়েই যাও,
ব্যবহারে বংশ পরিচয় তাহাই বিলিয়ে দাও।
উঠা বসা চলা ফেরায় আদব কানুন শেখে,
গরীব দুঃখীর পাশে থাক ভালবাসা মেখে।
খেলা ধুলায় আনন্দে মজা করো ভাই,
একটু ভুলের জন্য কখনো ঝগড়া নাহি চাই।
সোনার চেয়ে দামী তোমার মধুর আচরণ,
তাহা দিয়েই সমাজে তুমি করো বিচরন।
মান অভিমান তিক্ততা সব কর ধুলিসাৎ,
শত্রুকে আজ মিত্র করো দেখাও বাজিমাত।
পিতা মাতার সন্মান তুমি বজায় রেখো ভাই,
তোমার কাছে এছাড়া আর কোন চাওয়ার নাই।
সুখ শান্তি থাকবে তোমার সারা আকাশ জুড়ে,
দেশের  গুনী মানুষ হবে রাখবে সবাই অন্তরে।
পাপ পুন্য বিচার করে এগিয়ে চল সামনে।
নবী রাসুল এর আদর্শে চল চলেছে তারা যেমনে।
ভাল কাজের উপদেশ দাও মন্দ কাজে পরিহার,
গরীব দুঃখীর পেটে দিও পারলে কিছু আহার।
পরের নিন্দা করো না কখনো ভালবেসে যাও,
ব্যবহারেই সুখের চাদর বিলিয়ে তুমি দাও।
ফুলের মত জীবন তোমার হয়ে উঠুক সুন্দর,
সাজিয়ে তোল জীবন তোমার ভালবাসার অন্তর।

৩০/০৯/২০১৭ ইং

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)