জলাশয়

লাশয়
      নজরুল ইসলাম
প্রকৃতির এক মহান সৃষ্টি আমাদের জলাশয়
জলাশয়াদি একুল ওকুল মনের কথা কয়।
ছয়গ্রামের বাজার থেকে উত্তরে একটু  গিয়ে
মেঠোপথের বাক দিয়ে তার পশ্চিমে যায় নিয়ে।
আকাশ ভরা রংধনু তার গগন চুমু খায়,
দেখতে পাবে ছোট কুটির পায়ের ধুলা তায়।
রোপা বোরো আমন ধানের বিশাল সমাহার,
বছর শেষে কৃষকের মুখে সোনার হাসি তাহার।
মৎস্য হাসের সম্বনয়ে কয়েক বিশাল ফিশারি,
কাজ করে এক দিন মজুর তায় পাশেই তাহার বাড়ি।
পদ্ম শালুক শাপলা ফুলে সাজিয়ে তার,
পুটি মাছ লাফিয়ে উঠে ক্ষেতের আইলের পাড়।
একটু পাশেই চরের বুকে লাউ কুমডার ঝার,
কৃষক বধু কলসি কাখে পানি দেয় যে তার।
ঝক ঝকাঝক ট্রেন চলে যায় পশ্চিমে তার বাক,
সন্ধ্যা হলেই নীড়ে ফিরে পানকৌড়ি এক ঝাক।
হিজল শাখে ভুতের বাড়ি নীল পরীর কথা,
কৃষক ভয়ে বাড়ি ফিরিত ধরফড়ে মনে ব্যাথা
অপরুপ শোভিত আছে পশ্চিমে জলার বাড়ি,
মনের খেলায় ঘুড়তে ঘুড়তে ফড়িং পাখি ধরি।
এমন দিনেও মনে পড়ে ছেলে বেলার গল্প,
আশ্বিন মাসেও বৃষ্টি পড়ে গা ভিজালো অল্প।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)