তবুও মনে রেখো
আমি নয় তো শিল্পী, নয় তো কবি,
আমি আকতেও পারি কোন ছবি।
করতে পারিনি কোন উপকার
রয়ে গেলাম আমি স্বার্থপর, পরোপকার।
বিবেক ক্ষয়ে ছিল না হুশ,
করেছি শুধু নানান দোষ।
এখন আমি জীবনের শেষ প্রান্তে,
ভুল করেছি আমি মনের অজান্তে।
জানি আমি নয় তো ভাল,
জীবন আমার আধার কালো,
নেই তো আমার এমন গুন,
ভাল মোরে বাসবে দ্বিগুন।
রয়েছে কিছু মান অভিমান
এমন গুনে হওয়া কি যাবে চির অম্লান?
দিয়েছি অনেক দুঃখ, বেদনা,
তোর তরেই সুখ বিলাতে, মন থেকে ছিল না।
সকল দোষ আমার করো মার্জনা,
ভুল করেও কখনো মোরে দোষী রেখো না।
বিন্দু যদিও ভালবাসি,হ্রদয় খাতায় লেখ,
এই টুকু শুধুই মিনতি আমার
তবুও মনে রেখো।
Comments
Post a Comment