মা

 মা
নজরুল ইসলাম।
(25/09/2017)
একদিন আমি ঘুমিয়ে ছিলাম গভীর নিশিকালে
এমন সময় এক আগন্তুক এসে আমার কাছে বলে।
পৃথিবীর আয়ু এখন শেষ হল যে ছুটি
জীবন পথের হিসেব কষে দেখ আছে ত্রুটি।
বললাম আমি আপনি কে এই গভীর নিশিকালে
মালাকুল মাউত সে যে পরিচয় দিল বলে।
ভয়ে ভয়ে জিজ্ঞাসিলাম আপনি কেন এখানে?
বলল আজরাইল কাজই আমার মৃত্যু আছে যেখানে।
তোমার মায়ের সময় হল এই পৃথিবীর ছাড়ার
তাই তো আমি তোমার দ্বারে দাড়িয়েছি এবার।
এমন কথা শুনে আমার ভয়ে কাপল বুক,
দু'হাত জুড়ে মিনতি আমার নিও না আমার সুখ।
আমার জীবন নিয়ে তুমি বাচাও আমার মা'কে,
তোমার তরে জীবন ভিক্ষা নিল মায়ে আগে।
এমন কথা শুনে আমার ঝরনা হল চোখ,
হাউমাউ করে কাদিয়া কাদিয়া ভাসালাম এই বুক।
মায়ের মত আপন কেহ এই দুনিয়ায় নাই,
মায়ের সেবায় কার্পন্য নয় শোন হে মানুষ ভাই।
সুখের চাদর বিছিয়ে তোমায় নিয়েছে দুঃখের পাহাড়,
সুখগুলু সব কুড়িয়ে দিও কষ্ট গুছাইও তাহার।
মৃত্যুর আগে প্রার্থনা মোর হে খোদা দয়াময়,
আমার মায়েরে জান্নাত দিও কষ্ট যেন না হয়

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)