বৃথা জীবন তরী
এক বুক ভালবাসা হ্রদয় কোনে আমার
স্বপ্নগুলো দিচ্ছে তাড়া গুংঘুর নদীর পাড়,
বিকাল হল সুর্যডুবা রঙ ধনুর সার রঙ,
পানকৌড়িটা উড়ছে বিষন বড়ই ক্লান্ত এখন।
সাথী হারা ভুবন যে মোর নদী চরের গল্প,
ক্লান্ত আমি বিষন ক্ষুদা আয়ু যে মোর অল্প।
স্বপ্ন বিলাস শুধুই মিছে তরী বিহীন নায়,
সুর্যডোবা অস্ত এখন জীবন অবেলায়।
জীবন তোমার যাবে ক্ষয়ে পচন ধরবে গায়,
মধুর সব-ই তিক্ত হবে, হব যে নিরুপায়।
মাগরিবের ঐ আযান শুনি মুয়াজ্জিনের সুর,
সালাত আদায় করব বলে জীবন বহুদুর।
এমনি করে কাটিয়ে দিলাম বৃথা জনম দুঃখী,
ভালবাসার স্বপ্ন বিলাস মিথ্যে ছিলাম সুখী।
এমন করে পাপের বোঝায় ভারী জীবন তরী,
সুখের খুজে অসুখ ব্যাধী ধরল কি যে করি।
Comments
Post a Comment